
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের মধ্যে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বুধবার এসব তথ্য জানান।
আজ বেলা ২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ভারতীয় পুলিশ সহযোগিতা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে ভারত গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে তাঁর মেয়ে আমাদেরকে জানালে, আমাদের পুলিশ ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে। আমরা আজকে সকালবেলা সুনিশ্চিত হয়েছি, ভারতীয় পুলিশ জানিয়েছে যে তিনি খুন হয়েছেন। ভারতের পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, খুনের সঙ্গে জড়িত তিনজনকে ধরা হয়েছে; তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত চলছে।’
তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, সে তথ্য অনুযায়ী এখন জানাচ্ছি, তিনি কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে খুনের শিকার হয়েছেন। খুনের মোটটিভ নিয়ে আমাদের পুলিশ ও ভারতীয় পুলিশ কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে আমাদের যতটুকু করা দরকার তার সবই আমরা করছি।’
হত্যার পেছনের কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ঝিনাইদহ সন্ত্রাসপ্রবণ এলাকা, সীমান্ত এলাকা। আনোয়ার সাহেব ওই এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। এই খুনের মোটিভ কি ছিল তা আমরা অচিরেই জানাতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তা এখনি আমরা প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে আমরা এখনই অনেক কিছু বলব না। তদন্ত শেষে আমরা জানাব কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কী ধরনের অস্ত্র দিয়ে ঘুম হয়েছে সবাই আপনাদেরকে জানাব।’
মরদেহ কবে ফিরবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মরদেহ কোথায় আছে, তা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের কাছে যে ধরনের সংবাদ আছে, সেগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি।’
বাংলাদেশে তিনজন গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই তিনজন আমাদের পুলিশের হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুবই পজেটিভ ওয়েতে আমাদের তদন্ত চলছে। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল এ ব্যাপারে সুনিশ্চিত ভাবে আমরা খুঁজে বের করব।
গ্রেপ্তার তিনজন ভারতে গিয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এর মধ্যে অনেক কিছু হয়েছে। এরাও অনেকে ভারতে গিয়েছিলেন। ভারতে গিয়েছিলেন বলেই, ভারতীয় কিছু তথ্য আমাদের কাছে এসেছে। আমাদের কাছে তিন জন ধৃত আছে আরো কয়েকজনকে ধরতে আমাদের প্রচেষ্টা চলছে।’
ভারত যাওয়ার ১০ দিন পর আজ বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার অ্যাপার্টমেন্ট সঞ্জিভা গার্ডেনে আনোয়ারুল আজিম আনারকে হত্যার তথ্য দেয় পুলিশ।
এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
১ ঘণ্টা আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
২ ঘণ্টা আগে
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে