
জি-২০ সম্মেলনের কারণে এক দিনের বিরতির পর আজ সোমবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অধিবেশন কক্ষে প্রবেশকালে টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান সংসদ সদস্যরা।
আজ পৌনে ৫টায় জাতীয় সংসদে দিনের কার্যক্রম শুরু হয়। মাগরিবের বিরতির পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল-২০২৩-এর ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
ফখরুল ইমামের বক্তব্যের মাঝখানে ৭টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি দলের সদস্যরা এবং বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ কয়েকজন সদস্য টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান। এর মধ্যে শুধু রাঙ্গাকে দাঁড়িয়ে টেবিল চাপড়াতে দেখা গেছে। এটি দেখে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ও সৈয়দ আবু হোসেন বাবলাকে হাসতে দেখা যায়। তবে বক্তব্য চলাকালে হঠাৎ টেবিল চাপড়ানোতে হতচকিত দেখা যায় ফখরুল ইমামকে।
এদিকে গত বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে যান। সফর শেষে গতকাল রোববার দেশে ফেরেন তিনি। তবে অধিবেশনে যোগ দেননি তিনি। এরপর আজ সন্ধ্যা সাড়ে ৭টার পরে অধিবেশনে আসেন প্রধানমন্ত্রী।
ফখরুল ইমাম বলেন, ‘প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সংসদ সদস্যরা হাততালিটা দিল, এটাতে মনে হয় অভিনন্দন দিল নাকি! আমরা জানতে চাই আসলে ঘটনাটা কী হলো? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন। এ সময় রাঙ্গার দিকে হাত দেখিয়ে ফখরুল ইমাম বলেন, জি-২০ সম্মেলনের সফলতার জন্য সংসদ সদস্য হাততালি দিয়েছেন। তখন মসিউর রহমান রাঙ্গাকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘চিফ হুইপ বলতে... ।’ তখন ফখরুল ইমাম বলেন, ‘চিফ হুইপ বিরোধী দলের। আমরা শুনতে চাই সাফল্যগুলো, কোনো সময় তিনি যদি বলেন। তাতে আমরা আশ্বস্ত হই।’ এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।
দলটির আরেক সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু জি-২০ সম্মেলন থেকে ফিরে এসেছেন, এতে বাংলাদেশের মানুষ আশাবাদী, আমরাও তাঁকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তাঁর সুযোগ্য কন্যাকে (সায়মা ওয়াজেদ পুতুল) নিয়ে বড় অর্জন, এই সামিটের সদস্য না হয়েও সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের সম্মানের পক্ষে কথা বলেছেন, ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার কথা বলেছেন। বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার পক্ষে কথা বলেছেন।’

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
২০ মিনিট আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
২ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
২ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
৫ ঘণ্টা আগে