
মিয়ানমার বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও বাংলাদেশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে রাখাইনে নিরাপত্তা এবং স্থিতিশীলতা, ইন্দো প্যাসিফিক রাষ্ট্রগুলোর ওপরে প্রভাব শিরোনামে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তারা দিন দিন আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। সম্প্রতি মিয়ানমার রাখাইনে যে অভিযান পরিচালনা করছে, তাতে বারবার তারা আমাদের সীমান্তে মর্টারশেল ফেলেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা খুবই ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি আমরা রাষ্ট্রীয়ভাবে দেখছি। আমরা বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেছি রোহিঙ্গা প্রত্যাবাসনসহ তাদের এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি শক্তভাবে দেখার জন্য। কারণ এটার জন্য শুধু আমরা না, সবাই ভুগছে।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা বর্তমান অবস্থা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এটাকে সামনে এনে প্রত্যাবাসনের মূল দাবি ভুলে গেলে হবে না। সেটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’
ইন্দো প্যাসিফিক দেশগুলো বিশেষ করে চীনের শক্ত অবস্থান কামনা করে সচিব বলেন, আশা জানানোর পাশাপাশি আইপিএস রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব ভুলে যাবে না।
বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের (বিসিআইপিএ) আয়োজনে গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নাঈম আশফাক চৌধুরী। যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়ার হাইকমিশনার, জাপানের রাষ্ট্রদূতসহ অনেকেই অংশ নেন। আলোচনা পরিচালনা করেন বিসিআইপিএর নির্বাহী পরিচালক অধ্যাপক সাহাব আনাম খান।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১০ ঘণ্টা আগে