
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে ‘অত্যন্ত আশাবাদী’ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেন—আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব এবং এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। আলোচনা শেষ হলে তা গণতন্ত্র না। এটি গঙ্গা বা পদ্মার মতো প্রবহমান একটি নদীর মতো।’ তিনি মনে করেন, ‘আলোচনার পথ খোলা রাখাই হলো গণতন্ত্রের মূল সৌন্দর্য।’
এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি ‘অত্যন্ত আশাবাদ’ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত প্রজ্ঞাবান ও জনমুখী একজন নেতা’ হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মানুষের কল্যাণে ভালো কিছু হবে বলে বিশ্বাস প্রকাশ করেন।
স্পিকারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে খেলাধুলার অনেক কথা হলো। ভারতের প্রয়াত ফুটবলার চুন্নী গোস্বামী হতে শুরু করে অস্ট্রেলিয়া-বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ নিয়েও কথাবার্তা হলো।
বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের নিয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ বা মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। দলমত-নির্বিশেষে দুই দেশের এমপিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই দুই গণতান্ত্রিক দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি বিশেষ শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি তাঁদের ভারতের সংসদ ভবন ও সেখানকার কার্যক্রম পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
আলোচনায় ভারতীয় সংসদের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের প্রসঙ্গটি গুরুত্ব পায়। ভারতীয় রাষ্ট্রদূত জানান, ভারতীয় সংসদে এখন সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, যার ফলে এমপিদের আর কাগুজে নথির ওপর নির্ভর করতে হয় না। জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যসহ পুরোনো সব আর্কাইভ ডিজিটাল লাইব্রেরিতে সহজলভ্য করা হয়েছে। বাংলাদেশের সংসদেও এই প্রযুক্তির ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ ও জলাধারের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘এটিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্নের প্রতিফলন বলে মনে হবে যেখানে মন হবে ভয়হীন এবং উচ্চকিত।’ তিনি এই পরিবেশকে কাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে বর্ণনা করেন।

‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
৪ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ, নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ফেনী, বগুড়া, যশোর, কুষ্টিয়া গোপালগঞ্জ ও কক্সবাজার জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনীতে। সেখানে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের জলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি চট্টগ্রামের পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়েও উদ্যোগ নেওয়া হবে।
৭ ঘণ্টা আগে