২০১৯ সালে দুই বছরের জন্য লিয়েন নিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি করতে গিয়েছিলেন ওএসডি সিনিয়র সহকারী সচিব সোনিয়া আফরিন। লিয়েন শেষে দেশে না ফেরায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোনিয়াকে চাকরিচ্যুত করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটি আজ শনিবার প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অস্ট্রেলিয়ায় অবস্থিত ‘অস্ট্রেলিয়ান এক্সপোর্ট গ্রেইন ইনোভেশন সেন্টারে’ গ্রেইন কোয়ালিটি টেকনিক্যাল অফিসার পদে চাকরি করতে ২০১৯ সালের ১৪ নভেম্বর লিয়েনের আবেদন করেন সোনিয়া। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তাঁর লিয়েন মঞ্জুর করে। এই সময় শেষে সোনিয়া কাজে যোগদান করবেন বলে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকারনামা দাখিল করেন।
লিয়েনের মেয়াদ শেষে অঙ্গীকারনামা অনুযায়ী কাজে যোগ না দিয়ে ২০২৪ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত লিয়েন বাড়াতে ২০২১ সালের ৭ ডিসেম্বর আবেদন করেন সোনিয়া। কিন্তু আবেদন মুঞ্জর না করে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২২ সালের ৮ আগস্ট তাকে অবিলম্বে চাকরিতে যোগ দিতে চিঠি পাঠায় এবং ই-মেইল ও ফোনেও বিষয়টি অবহিত করে।
প্রজ্ঞাপনে বলা হয়, লিয়েনের মেয়াদ শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে চাকরিতে যোগদানের বাধ্যবাধকতা থাকলেও সোনিয়া এখনো চাকরিতে যোগ দেননি। অনুমতিসহ দেশত্যাগ করার পর অনুমোদিত সময়ের ৬০ দিনের বেশি অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার মাধ্যমে কর্তৃপক্ষের আদেশ অমান্য করা ও কর্তব্যে চরম অবহেলা প্রদর্শন করায় সোনিয়ার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগে ২০২৪ সালের ১৪ মার্চ বিভাগীয় মামলা হয়। এরপর তাঁর কাছে কৈফিয়ত তলব করা হলেও তিনি জবাব না দেওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়।
এরপর সোনিয়াকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। সরকারি কর্ম কমিশন এ বিষয়ে একমত পোষণ করে এবং রাষ্ট্রপতিও বিষয়টি অনুমোদন করেন। ফলে সোনিয়াকে ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১০ ঘণ্টা আগে