
ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের সাজার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছেন ট্রাইব্যুনাল। মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী নামের দুই আইনজীবীকে ২৩ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই আইনজীবীকে ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজির হতে নির্দেশ দেন।
আদেশের বিষয়ে আজ বুধবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা ও সমালোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী এই রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আরও অনেকেই দিয়েছেন। এর মধ্যে প্রসিকিউশন দুজনের বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এনেছেন। ট্রাইব্যুনাল তাঁদেরকে তলব করেছেন।

দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
৭ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে
১ ঘণ্টা আগে
নারী ও শিশু সুরক্ষায় দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা এবং সহায়তা ব্যবস্থা রয়েছে। তবে সেগুলোর মধ্যে সমন্বয়, সহজে সেবা পাওয়ার সুযোগ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে, গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ আইনি সহায়তা ও সুরক্ষা সেবা সম্পর্কে কম জানেন।
২ ঘণ্টা আগে