প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী ব্যক্তিত্বের তালিকায় এ বছর জায়গা করে নিয়েছেন সাত বাংলাদেশি তরুণ। ৩০ বছরের কম বয়সী এই সাত তরুণ মোট তিনটি বিভাগে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন।
২০২২ সালের ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি’ শীর্ষক তালিকাটি প্রকাশিত হয়েছে স্থানীয় সময় ২৫ মে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশিয়া অঞ্চলের ৩০০ তরুণের এই তালিকায় স্থান পেয়েছেন। বাংলাদেশি সাত তরুণ এই তালিকার যে তিনটি বিভাগে স্থান পেয়েছেন, সেগুলো হলো—এন্টারপ্রাইজ টেকনোলজি, সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি।
ফোর্বসের এবারের তালিকায় থাকা সাত বাংলাদেশি তরুণের একজন হচ্ছেন এন্টারপ্রাইজ টেকনোলজি ক্যাটাগরিতে শুভ রহমান। শুভর নেতৃত্বে ২০১৮ সালে ‘এলিস ল্যাবস’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।
এ ছাড়া তালিকায় সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ফুটস্টেপস বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মদ তাকি ইয়াসির এবং শাটলের সহপ্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী ও জাওয়াদ জাহাঙ্গীর। আর ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি ক্যাটাগরিতে বন্ডস্টেইন টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা জাফির শফি চৌধুরী ও মীর শাহরুখ ইসলাম ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছেন।
২০১১ সাল থেকে বিশ্বের তরুণ নেতৃত্ব নিয়ে এই তালিকা করছে মার্কিন সাময়িকী ফোর্বস। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১৮ জন বাংলাদেশি তাঁদের অনুসরণীয় কাজের জন্য এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ফোর্বস ম্যাগাজিন সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
৪২ মিনিট আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১ ঘণ্টা আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২ ঘণ্টা আগে