
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবার বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ শনিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দিই, মন্ত্রণালয় কার্যকর করার চেষ্টা করে। শূন্য পদ পূরণে চেষ্টা করছি। প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করতে যাচ্ছি। মৌলিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস; যেমন—বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, ‘আমাদের টার্গেট হলো মিনিমাম সাক্ষরতা। শিশুরা মাতৃভাষায় সাবলীলভাবে বলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। গাণিতিক বিষয়ে সাক্ষরতা অর্জন করবে। যদি শিশুরা সেগুলো পারে, তাহলে বলব—আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘শিক্ষকেরা দায়িত্ব পালন করছেন সমাজের জন্য, জাতির জন্য। একজন শিশুকে জীবনের চলার দিকটি করে দিচ্ছেন শিক্ষক। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
জানা যায়, প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে সর্বশেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল ২০২২ সালে। তার আগে ২০০৮ সাল পর্যন্ত এই পরীক্ষা চালু ছিল। পরে ২০০৯ সালে থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শুরু হলে বাদ হয়ে যায় বৃত্তি পরীক্ষা। পিএসসির ফলের ওপর ভিত্তি করে তখন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।
এদিকে ২০২০ সালে করোনার কারণে ২০২২ সাল পর্যন্ত পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এরপর এই পরীক্ষা বাতিল হলে ওই বছর (২০২২ সাল) সর্বশেষ বৃত্তি পরীক্ষা হয়। এরপর আবার দুই বছর (২০২৩ ও ২০২৪ সাল) অনুষ্ঠিত হয়নি প্রাথমিকের এই পরীক্ষা।

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
আগামী বছর থেকে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদ্যাপন আয়োজনের কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে মনোনয়ন জমা দেন।
৪ ঘণ্টা আগে