
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপমাত্রার পূর্বাভাস বিষয়ক একটি ‘বার্তা’ ছড়িয়ে পড়েছে। সেখানে তাপমাত্রা বাড়তে পারে জানিয়ে হিটস্ট্রোক এবং সতর্কতা ও করণীয় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সরকারি এই সংস্থাটি আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি।’
বিবৃতিতে আরও বলা হয়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।”
ফায়ার সার্ভিস আরও জানায়, ‘এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ হতে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’-এর বিজ্ঞপ্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি সংবাদে যুক্ত করা হলো।
উল্লেখ্য, বাংলাদেশে ‘বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ বলে কোনো দপ্তর নেই। এ বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশের স্বাধীনতাপ্রিয়-গণতন্ত্রপ্রিয় জনগণ নিজেরা সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা হামলা করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়া-কমার সঙ্গে সমন্বয় করে দেশে ভাড়াও আনুপাতিক হারে সমন্বয় করা হবে। এ জন্য বারবার বৈঠকের প্রয়োজন হবে না; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই ভাড়া সমন্বয় কার্যকর হবে।
২ ঘণ্টা আগে
৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৩ ঘণ্টা আগে