বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে অভিষেক উপলক্ষ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি।
আজ বৃহস্পতিবার পাঠানো অভিনন্দন বার্তায় ঝাও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় ঝাও লেজি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। তিনি জাতীয় গণকংগ্রেস এবং বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিতে চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে উচ্চতর স্তরে উন্নীত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে একপর্যায়ে এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়।
৬ মিনিট আগে
গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না উল্লেখ করে স্পিকার বলেন, মাঝে মাঝে স্বৈরশাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা। আজ বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তাঁর ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তাঁরা।
৩৪ মিনিট আগে