
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে। সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর আওতায় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।’
তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো সন্ত্রাসী যেন জামিন না পায়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে আরও ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো (লিমিটেশন) সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা
১৮ মিনিট আগে
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে