
জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে সমন্বিত করে দেশের গণতান্ত্রিক উত্তরণকে অভীষ্ট লক্ষ্যে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রক্ত, প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই সুযোগকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। অভ্যুত্থান, রক্ত, প্রাণ, নির্বাচন, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন এবং সংসদের সক্রিয়তার মধ্য দিয়ে দেশে প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক মূল্যবোধকে কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিক করার সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশকে সঠিক পথে রূপান্তরিত করার এত বড় সুযোগ এর আগে কখনোই আসেনি। এই সুযোগ কাজে লাগাতে না পারলে জুলাইয়ের অর্জন আবার হাওয়ায় মিলিয়ে যেতে পারে।
জুলাইয়ের অর্জনের কৃতিত্ব নিয়ে ব্যক্তিকেন্দ্রিক প্রচেষ্টার সমালোচনা করে মন্ত্রী বলেন, একদল মানুষ এ অর্জনের কৃতিত্ব কার, কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার তারকাখ্যাতি কতটা বাড়বে—এসব নিয়ে বেশি ব্যস্ত। তবে শহীদদের দেওয়া দায়িত্বের গভীরতা ও ওজনের তুলনায় এ ধরনের মানসিকতা খুবই বালখিল্য।
মন্ত্রী আরও বলেন, ‘শহীদেরা আমাদের যে কঠিন দায়িত্ব দিয়ে গেছেন, প্রাণ দিয়ে যাঁরা আমাদের ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গেছেন—সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদের চলতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
৫ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
৭ ঘণ্টা আগে