Ajker Patrika

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ০২
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে এ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি মাছউদ। তিনি বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’

স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচন প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘না, প্রভাব ফেলব না। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। আবার যদি দুটো একসঙ্গে করা যাবে কি না তাও আমরা পর্যালোচনা করে দেখব।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ বিকেলে জাতীয় সংসদকে জানান, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত