আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। একই দিনে ট্রাইব্যুনালে আরও ২ জনকে প্রসিকিউটর বা কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
সাইমুম তালুকদারের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সহকারী অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদাসম্পন্ন মো. সাইমুম রেজা তালুকদারে পদত্যাগ পত্র গ্রহণপূর্বক তাঁকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো।’
একই দিনে, আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া এই দুই প্রসিকিউটর বা কৌঁসুলি হলেন নাটোরের মার্জিনা রায়হান (মদিনা) এবং কুমিল্লার মোহাম্মদ জহিরুল আমিন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৮ ঘণ্টা আগে