
সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সুপ্রিয় দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর পরম আনন্দের সাথে আজ আমরা ঈদুল ফিতর উদ্যাপন করছি। মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, ঈদের এই অপার আনন্দ যেন সবার মাঝে, সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে।’
রাষ্ট্রপতি বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান ও সহমর্মিতা ইসলামের এই সুমহান বাণী ও আদর্শ বিশ্বের বর্তমান বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছর আমরা এমন একটা সময়ে ঈদ উদ্যাপন করছি, যখন অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিগ্রহের কারণে পৃথিবীর বহু জনপদে অগণিত নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের রক্ত ঝরছে। সংকটে পড়েছে মানবতা। সংঘাতের বিরূপ প্রভাব সর্বত্র।’
রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, ‘মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো। আমরা চাই যুদ্ধ, সংঘাত ও প্রতিহিংসার চির অবসান ঘটুক। শান্তি ও স্বস্তি সর্বত্র প্রতিষ্ঠিত হোক। ঈদ আমাদের সেই শিক্ষা ও তাগিদ দেয়। ঈদ এক অনুপম সামাজিক সম্প্রীতির উৎসবও। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসাথে ঈদ উৎসবে শামিল হন। আসুন, ইসলামের সুমহান এই আদর্শকে সমুন্নত রেখে আমরা আমাদের পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিই। এ জন্য আমি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে সুদৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।’
রাষ্ট্রপতি বলেন, ‘ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভযাত্রা সূচিত হয়েছে, আসুন, ঈদের এই শুভক্ষণে আমরা সেই অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার অঙ্গীকার করি।’ তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো...
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মাটিতে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালবেলার ঈদের জামাত শেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ-জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়...
৪ ঘণ্টা আগে