১৭ নভেম্বর, ১৯৬৭ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হোন। সে হিসাবে আজ সোমবার তাঁর বিবাহ বার্ষিকী। আর আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই আছেন তিনি।
শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিয়ের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। ফলে প্রথম সন্তানের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার তত্ত্বাবধানে এবং রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের ঘটকালিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পরদিন বিকেলে এম এ ওয়াজেদ মিয়া কারাফটকের কাছে একটি কক্ষে শ্বশুরের সঙ্গে দেখা করার সুযোগ পান।
বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া (১৬ ফেব্রুয়ারি, ১৯৪২—৯ মে,২০০৯) ছিলেন একজন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী। তিনি একসময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরিবার ঢাকায় চলে আসার পর, আজিমপুর বালিকা বিদ্যালয় এবং বেগম বদরুন্নেসা বালিকা কলেজে পড়াশোনা করেন। ইডেন কলেজে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে