ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাচন না হওয়ায় যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হবে তাদেরকেই পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সব পদে বহাল রাখবে সরকার।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা মঙ্গলবার এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়াতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেছে।
‘অতএব মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে ইউনিয়ন পরিষদগুলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হল।’
দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে মহামারির সময় মাত্র দুই শতাধিক ইউপিতে এখন পর্যন্ত ভোট করতে পেরেছে নির্বাচন কমিশন। ২০১৬ সালে মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে আগের মেয়াদে ভোট হয়েছিল। চলতি বছর মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে আটকে রয়েছে পরবর্তী কার্যক্রম।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে