জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাঁদের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা জানান।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠন করবে সরকার। এর মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারও যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে। বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদেরও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাঁদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।’
এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ইতিমধ্যে এ ট্রাস্ট পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এই ফাউন্ডেশন পরবর্তীকালে আরও পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা-চক্রের আয়োজন করেছেন। খলিলুর রহমানের এ সরকারি সফরকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
১১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
১৮ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১৮ ঘণ্টা আগে