সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। চলমান এ টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা সরিয়ে দেওয়া হয়।
প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান হিসেবে বোর্ড সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
সূত্র জানায়, ওয়াসার বিভিন্ন ইস্যু নিয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এরপরই তাকসিম এ খান চেয়ারম্যানকে জড়িয়ে নানা অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পত্র দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন উভয়পক্ষই। দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার নির্বাহী প্রধানের চেয়ারে অবস্থান করে কার্যত ওয়াসা বোর্ডকে অকার্যকর করে রাখার যে চেষ্টা তাই উঠে আসে প্রকৌশলী গোলাম মোস্তফার অভিযোগে। এসব অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করার আগেই অভিযোগকারীকে সরিয়ে দেওয়া হলো।
সূত্র জানায়, আগামী অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান পদে থাকার কথা ছিল গোলাম মোস্তফার। এ মেয়াদের আগেও ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা।
এ বিষয়ে কথা বলার জন্য প্রকৌশলী গোলাম মোস্তফার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ড. গোলাম মোস্তফাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলার জন্য স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব জসিম উদ্দিন (পানি সরবরাহ) ও উপসচিব (পানি সরবরাহ) মো. আকবর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেউ ধরেননি।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৫ ঘণ্টা আগে
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে