Ajker Patrika

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দায়িত্ব পালন করছেন তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ফয়জুননেসা কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ–স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।

সাদিয়া ফয়জুননেসা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত