
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যবাজারে জায়গা করে নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরে এক হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘চলুন এ বিষয়ে কাজ করা যাক।’
মালয়েশিয়ার পক্ষের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন হালাল বিষয়ক সমন্বয়ক দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ।
বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামী ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুআইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফেইন সাহারি।
কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানান, বৈশ্বিক হালাল পণ্যবাজারের বর্তমান মূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি ২০৩০ সালের মধ্যে বেড়ে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। কমপক্ষে ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনাকারী মালয়েশিয়া এই বাজারে উল্লেখযোগ্য অংশীদারত্ব ধরে রেখেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশও এই বাজারে প্রবেশের ব্যাপক সম্ভাবনা রাখে, যদি অবকাঠামো ও সনদপ্রদান ব্যবস্থা শক্তিশালী করা যায়। বর্তমানে বাংলাদেশে হালাল পণ্য সনদ দেওয়ার একমাত্র দায়িত্বপ্রাপ্ত সংস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, যারা এখন পর্যন্ত মাত্র ১২৪টি উৎপাদককে সনদ দিয়েছে।
মালয়েশিয়াকে বাংলাদেশে হালাল শিল্পপার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় শর্ত ও উপকরণ চিহ্নিত করতে সহায়তা করার আহ্বান জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘হয়তো আমরা একসঙ্গে বসে হালাল পণ্যশিল্প গড়ে তুলতে কী কী দরকার, তা নির্ধারণ করতে পারি।’
এ সময় তিনি উল্লেখ করেন, অনেক বাংলাদেশি কোম্পানি হালাল সনদপ্রাপ্ত পণ্য রপ্তানিতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা বৈঠকটিকে মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। যেন হালাল পণ্যের ওপর একটি ক্লাস করলাম।’
এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমে সহযোগিতার একটি নোট বিনিময় করে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন।
সিরাজউদ্দিন বিন সুআইমি জানান, মালয়েশিয়া শিগগিরই একটি দল বাংলাদেশে পাঠাবে, যারা দেশটির চাহিদা ও প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে।
বৈঠকে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
২ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
৫ ঘণ্টা আগে