সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ সোমবার। সনাতন ধর্মবিশ্বাস মতে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে।
হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী আজ সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। এরপর হবে বাণী অর্চনা। পুরোহিতেরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’—এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা এবং পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন।
মূলত শিক্ষার্থীরাই নানা আয়োজন, উৎসাহ-উদ্দীপনায় এ পূজা উদ্যাপন করেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতীপূজা হয়। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজার আয়োজন হলেও এই পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। এ মাঠে সরস্বতীপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে বিভিন্ন স্থানে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি জানান, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৯টি মণ্ডপে সরস্বতীপূজা হবে। গত বছরের চেয়ে মণ্ডপ এবার তিনটি বেশি। জবি কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে এসব কথা বলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার পুরো ব্যবস্থাপনা পদ্ধতি অটোমেশনের (স্বয়ংক্রিয় ব্যবস্থা) আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সরকারি এ গুরুত্বপূর্ণ নিয়োগ কার্যক্রমের সব ধাপ একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। পিএসসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’ তিনি নেতা-কর্মীদের দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।
১০ ঘণ্টা আগে
ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ধর্মমন্ত্রীর।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে একের পর এক দেশের আকাশসীমা বন্ধ থাকায় সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি যাত্রী। সরাসরি ফ্লাইটে যাওয়া কিছু যাত্রী নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারলেও কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত হয়ে ট্রানজিটে যাওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
১১ ঘণ্টা আগে