
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হেনস্তা, তাঁর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে লক্ষ্য করে আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টারা।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তাঁরা এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ অর্থনৈতিক লুণ্ঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাঙন, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনের কারণে সংকটের মুখে ছিল। এমন পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার যথাসাধ্য চেষ্টা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিতভাবে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল অন্তর্বর্তী সরকার।
সাবেক উপদেষ্টারা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ফ্যাসিবাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা ও মানবাধিকার রক্ষার প্রক্রিয়া এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেছিলেন।
বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী মহল বিরামহীনভাবে বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং অধ্যাপক ইউনূসকে শারীরিকভাবে হুমকি দিচ্ছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাবেক উপদেষ্টারা এসব কর্মকাণ্ডকে কাপুরুষোচিত অপকৌশল আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যাচার, অনলাইনে হয়রানি কিংবা ব্যক্তিগত হুমকি কোনো কিছুই জুলাই যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছিল, তা বাস্তবায়নে তাঁদের দৃঢ় সংকল্প টলাতে পারবে না।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ ও তরুণসমাজের অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত সংস্কার ও মর্যাদার ঐতিহাসিক ম্যান্ডেট বিদ্বেষমূলক অপপ্রচার কিংবা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ও তার সমর্থকদের অপচেষ্টায় মুছে ফেলা যাবে না।
বিবৃতিদাতারা হলেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

শবনাম শিবাকোটি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা চ্যালেঞ্জ এ অঞ্চলের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায়
১ ঘণ্টা আগে
পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ খতিয়ে দেখবে সংস্থাটি...
১ ঘণ্টা আগে
হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সৃষ্ট সংকটে দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত হওয়ায় ওই রুটে দেশের ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। এ পর্যন্ত ৩২টি সরাসরি, ৫০টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৮২টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। ফলে ১৩ হাজার ৭১ জন যাত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
২ ঘণ্টা আগে