
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট থেকে পাঠানো এক চিঠিতে তারেক রহমানকে এই অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ভেরিফায়েড এক্স হ্যান
৪ মিনিট আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিতে কয়েকজন সাংবাদিকের ‘চাকরিচ্যুতির’ বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদায়ন নিয়ে সৃষ্ট জটিলতা বিধি অনুযায়ী সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।
২৮ মিনিট আগে
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভায়...
৪২ মিনিট আগে
দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা সিলেটের ছাতক। আজ দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
১ ঘণ্টা আগে