বাংলাদেশ ও মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের জন্য আরও ২ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইউরোপিয়ান কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ইউরোপিয়ান কমিশন রোহিঙ্গাদের জন্য আরও ২ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে। এ অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া ও মিয়ানমারে আক্রান্ত রোহিঙ্গাদের জীবন রক্ষার সহায়তায় ব্যয় করা হবে। এ দিয়ে সুরক্ষা সেবা, খাদ্য সহযোগিতা, পুষ্টি, স্বাস্থ্য এবং আশ্রয়ের মতো জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।
এ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুদান ৪ কোটি ১০ লাখ ইউরোতে পৌঁছেছে। আর মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত ২ কোটি ৭০ লাখ ডলার দিয়েছে ইইউ।
বাংলাদেশে ৯ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থী অনিশ্চিত ও অবনতিশীল পরিস্থিতিতে কক্সবাজারে ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে বসবাস করছেন। আর প্রায় ২৭ হাজার শরণার্থী ভাসানচরে বসবাস করছেন। এসব রোহিঙ্গারা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
মিয়ানমারে মানবিক সহযোগিতার প্রয়োজনীয়তা বেশ বেড়েছে। ২০২১ সাল থেকে ১০ লাখ থেকে ১ কোটি ৪৪ লাখ মানুষের জন্য মানবিক সহযোগিতার প্রয়োজন তৈরি হয়েছে। এ ছাড়া বর্তমানে ৯ লাখ ৩৬ হাজার ৭০০ মিয়ানমারের নাগরিক অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে। দেশটিতে মানবিক কার্যক্রম পরিচালনায় বাধা বাড়ছে।
বাংলাদেশে ২০০২ সাল এবং মিয়ানমারের ১৯৯৪ সাল থেকে সহযোগিতা করে আসছে ইইউ।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৪ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৪ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
৮ ঘণ্টা আগে