
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি জানান, তাঁর ভাই আন্দোলনে অংশ নিয়ে ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর-ধানমন্ডিতে হতাহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সৈকতের বোন জবানবন্দি দেন। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জন এই মামলার আসামি। তাঁদের মধ্যে আনসার সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন ও যুবলীগের কর্মী কে এম ফজলে রাব্বী গ্রেপ্তার রয়েছেন। অন্যরা পলাতক।
সৈকতের বোন জবানবন্দিতে জানান, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে মাকে না জানিয়ে সৈকত আন্দোলনে যোগ দেন। পরে আন্দোলনস্থল থেকে ফোন করে তিনি তাঁর মাকে আশপাশে গোলাগুলি হচ্ছে জানিয়ে বাসার দরজা-জানালা বন্ধ রাখতে বলেন। তখন তাঁর মা তাঁকে বাসায় ফিরতে বললে সন্ধ্যার পর ফেরেন।
পরদিন ১৯ জুলাই জুমার নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে আবারও সৈকত আন্দোলনে যোগ দেন। বিকেলের দিকে তাঁকে কয়েকবার ফোন করার পর একপর্যায়ে একজন সহযোদ্ধা ফোন ধরে পুলিশের গুলিতে সৈকতের মৃত্যুর খবর জানিয়ে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে যেতে বলেন। স্বজনেরা হাসপাতালে গিয়ে মর্গের সামনে স্ট্রেচারে তাঁর রক্তাক্ত মরদেহ দেখেন। হাসপাতালে যাওয়ার পথে সৈকতের বোন অনেক জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশকে গুলি করতে দেখেন। হাসপাতালের মর্গে সৈকত ছাড়া আরও পাঁচজনের লাশ দেখেন তিনি।
হত্যাকাণ্ডের জন্য সৈকতের বোন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ জড়িত ব্যক্তিদের ফাঁসি দাবি করেন।

মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে
পেশাদারত্বের পাশাপাশি মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মাল্টিপারপাস হলে ‘কমিউনিটি পুলিশিং নীতিমালা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার
৩ ঘণ্টা আগে
পেশাদারত্বের পাশাপাশি মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। তিনি বলেন, জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন এবং সেই আস্থাকে কার্যকর অংশীদারত্বে রূপ দেওয়া।
৪ ঘণ্টা আগে