
খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালত আইন ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। ঋণসংক্রান্ত ১১টি মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের পর এই কথা জানান অ্যাটর্নি জেনারেল। এর আগে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সম্পদশালী ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নাম করে টাকা নেন। এ টাকা না দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। হাইকোর্ট চলমান চেকের মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিলেন। এই রকম তিনটি মামলার আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপিল করা হয়েছিল। এতে চেকের মামলা চলতে পারবে না বলে হাইকোর্টের যে আদেশ, সেটার কার্যকারিতা স্থগিত হয়ে গেল। এর ফলে অর্থঋণ আদালত আইনে পাওনা টাকার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করা মামলা এবং চেক ডিজঅনারের কারণে করা ফৌজদারি মামলাও একই সঙ্গে চলবে।

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
১ ঘণ্টা আগে