
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
এখন থেকে আর অন্যান্য মন্ত্রণালয়ের প্রবেশ পাস নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া যাবে না। সেখানে যেতে হলে কর্তৃপক্ষের আলাদা অনুমোদন লাগবে। ইতিমধ্যে নিরাপত্তার জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন দর্শনার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশের পর যেকোনো মন্ত্রণালয়ে যেতে পারেন। কোনো কোনো ভবনে একাধিক মন্ত্রণালয় থাকলেও স্বরাষ্ট্র, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য আলাদা ভবন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করতে হলে তাদের অনুমোদন লাগবে। বিশেষ করে দর্শনার্থীদের প্রবেশের জন্য যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) থাকবে, সেটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের অনুমোদন থাকতে হবে। তবে মন্ত্রণালয়ের ভেতরে কাজে নিয়োজিত স্মার্ট কার্ডধারী কর্মকর্তা-কর্মচারীরা কার্ড পাঞ্চ করে ঢুকতে পারবেন। গণমাধ্যমকর্মীদেরও প্রবেশে কোনো সমস্যা হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনার পর থেকে নিরাপত্তার বিষয় বিবেচনায় প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের কথা চিন্তা করা হচ্ছিল। শুরুতে পরীক্ষামূলকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এই যন্ত্র স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়েও তা করা হবে।

স্বরাষ্ট্র থেকে অন্য একটি মন্ত্রণালয়ে সদ্য বদলি হয়ে যাওয়া এক কর্মকর্তা বলেন, অনেক দর্শনার্থী এক মন্ত্রণালয়ের পাস নিয়ে নিজেদের কাজ শেষ করে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে বেড়ান। বিভিন্ন কাজে তদবির করা এদের অন্যতম লক্ষ্য। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে। দর্শনার্থীরা যাতে নিজের কাজের বাইরে অন্যান্য মন্ত্রণালয়ে ঘুরে তদবির করতে না পারেন, সে জন্য প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের বিষয়টি ভাবা হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী আজকের পত্রিকাকে বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হচ্ছে।’

তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫ টি, সৌদিয়া এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে...
১১ ঘণ্টা আগে
অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দায়িত্বকালে পিডিবির বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠে। ওই সময় বিদ্যুৎ খাতের একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন হলেও সেগুলোর অনেকগুলো নিয়ে ব্যয় বৃদ্ধি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
১৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা এবং সরকারি আবাসন পরিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। এসব পদে রদবদল করে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৮ ঘণ্টা আগে
এসব নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেতনকাঠামোর গ্রেড-২ পদে তাঁদের এক বছরের চুক্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
১৮ ঘণ্টা আগে