পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে ঈদযাত্রার জন্য কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর থেকে বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষ যাত্রা করবেন, যার ফলে সড়কে ব্যাপক যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত ঈদের সময় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ত্যাগ করে এবং প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেন। এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।
ঈদের সময় সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা মহানগরী অঞ্চলের কিছু সড়ক একমুখী করারও সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ মার্চ থেকে ঈদের পূর্ব রাত পর্যন্ত সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।
নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী:
১. ঢাকা-আশুলিয়া মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) যান চলাচল করবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।
২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িং যান চলবে। ঢাকায় প্রবেশের জন্য অন্য লেন ব্যবহার করা হবে।
৩. জরুরি প্রয়োজন ছাড়া অন্য যানবাহনকে কিছু নির্দিষ্ট সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে, যাতে যান চলাচলে শৃঙ্খলা বজায় থাকে এবং যানজট এড়ানো যায়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন করে শ্রমবাজার চালুর শুরুতেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্টে) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসব কর্মীর বিমানভাড়াসহ কোনো অভিবাসন ব্যয় থাকবে না।
৩৯ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।
২ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব।
৫ ঘণ্টা আগে
দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেক থেকে বিরত থাকা, সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে।
৫ ঘণ্টা আগে