
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে হওয়া রাজনৈতিক মামলাগুলোর মধ্যে এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে নবগঠিত বিএনপি সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে দলটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের তথ্য ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশির ভাগই করা হয়েছিল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব মামলা প্রত্যাহারের ফলে প্রায় পাঁচ লাখ মানুষ কথিত ‘হয়রানিমূলক’ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।
তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে হওয়া মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দুটি কমিটি গঠন করে। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।
পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের ভিত্তিতে আন্তমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভার মাধ্যমে আবেদনগুলো পর্যালোচনা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সব ক্ষেত্রে দুই দেশের জনমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
২০ মিনিট আগে
মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে...
৩৫ মিনিট আগে
পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর এই বক্তব্যের পর থেকে পুলিশের শীর্ষ পদে রদবদল এবং কারা আসছেন নেতৃত্বে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাপিড অ্যাকশন...
৪২ মিনিট আগে