বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় চীন। বর্তমানে দুই দেশের কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক রয়েছে। আর এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি লিখেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
চীন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে চীনের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লেখেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে লেখা চিঠিতে সি বলেন, বাংলাদেশ ও চীন কাছের প্রতিবেশী, ঐতিহ্যগত বন্ধু এবং কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নিকট সময়ে দুই দেশের সহযোগিতা বেশ ভালো এগিয়েছে। যা দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে এবং আমাদের জনগণের আরও উপকার বয়ে আনছে। যা দুই দেশের সম্পর্ককে একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করেছে।
দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদার থেকে আরও উঁচুতে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনের প্রিমিয়ার লি কেকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কে সহযোগিতা ভালো গতিতে এগোচ্ছে। সহযোগিতার সব ক্ষেত্রে এটি সুফল বয়ে আনছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আমি বেশ গুরুত্ব দিই। দুই দেশ উন্নয়ন কৌশল সমন্বয় এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে আপনার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আমার প্রতিশ্রুতির আবারও নিশ্চয়তা দিচ্ছি।
আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কের সহযোগিতা উন্নয়নের মাধ্যমে নতুন ফল আনতে চাই। যাতে আমাদের দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছেন, তা বাস্তবায়ন করা যায়। আর এ বিষয়ে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।
চিঠিগুলোতে চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশের এ উন্নয়ন সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে