আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অশোক কুমার বলেন, ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে। যেকোনো সময় এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
ব্যালট নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘এই সিটিতে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।’
এর আগে, ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। এরপর ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৯ সালের ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ৫ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়। ২০১৯ সালের ওই ভোটে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হয়।
জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসী ইভিএমের মাধ্যমে ভোট দেন।
এ ছাড়া ওই দিন বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান অশোক কুমার দেবনাথ।
৯ মার্চ যেসব পৌরসভায় ভোট
বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী, কাটাখালী, সাতক্ষীরা, ত্রিশাল, মুন্সিগঞ্জ, তাহেরপুর, শিবগঞ্জ ও আমতলী পৌরসভা। এসব পৌরসভায়ও ইভিএমে ভোট হবে।
জানা যায়, বিভিন্ন পদ শূন্য থাকা কমবেশি ৫০টির মতো উপজেলা পরিষদে উপনির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দিকে এসব নির্বাচন করতে চাইলেও যেহেতু সামনেই সাধারণ নির্বাচন রয়েছে। তাই এখন আর এসব উপনির্বাচন করতে চাচ্ছে না কমিশন। এখনো কমিশন সভার কোনো সিদ্ধান্ত আসেনি। দুজন কমিশনারকে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকে এই বিষয়ে সবকিছু গোছানো হলে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।
মেয়রের মৃত্যুতে গত ১৩ ডিসেম্বর থেকে কুমিল্লা সিটি করপোরেশনের পদটি শূন্য রয়েছে। এই আসনের মেয়র পদে উপনির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ। আইন অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে এই সিটিতে উপনির্বাচন করতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আজ রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। এই সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করবেন। সফরের লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ, বৈদেশিক কর্মসংস্থান বাড়ানো এবং সরকারের বৈদেশিক নীতির অগ্রাধিকারকে স্পষ্টভাবে তুলে ধরা।
৩ ঘণ্টা আগে
হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় ১ হাজার ২৬৫টি ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা। এই হিসাব গত মার্চ পর্যন্ত। চলতি বছরের প্রথম তিন মাসে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে ২৬টি ডেথ রেফারেন্স মামলা।
১০ ঘণ্টা আগে
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলেছে, পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বক্তব্যে সব সময় পেশাদারত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত...
১৭ ঘণ্টা আগে
বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন আঙ্গিকে পরিচিত করতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয়...
১৭ ঘণ্টা আগে