দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ১১ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি সংস্কার বোর্ড।
চিঠিতে বলা হয়, দেশের উন্নয়নের স্বার্থে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও নিজস্ব আয় বৃদ্ধি অপরিহার্য। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জেলা প্রশাসকদের কার্যালয়ে থেকে পাওয়া ভূমি উন্নয়ন কর আদায় পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রতিষ্ঠানগুলোর কাছে ১১ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৩৭৯ টাকা বকেয়া রয়েছে। এ অবস্থায় বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা সচিবকে অনুরোধ জানানো হয়।
ভূমি সংস্কার বোর্ড চিঠিতে এ তথ্য জানিয়েছে, বকেয়া ভূমি উন্নয়ন করের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে ৫৭ লাখ ৮৬ হাজার ৯৭১ টাকা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে ১ লাখ ৫৬ হাজার ১৬০ টাকা এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কাছে ১১ কোটি ২৪ লাখ ১৯ হাজার ২৩৮ টাকা বকেয়া রয়েছে।
এদিকে ভূমি সংস্কার বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা
৩ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
৭ ঘণ্টা আগে
দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসে অপরাধের সংখ্যা বেশি না বাড়লেও অপরাধের ধরন ও নিষ্ঠুরতায় এসেছে উদ্বেগজনক পরিবর্তন। গত জুলাই মাসের তুলনায় নারী ও শিশু হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ ও হত্যা অনেকাংশে বেড়েছে।
৭ ঘণ্টা আগে
‘আমরা কোনো সংখ্যার সিন্ডিকেটই চাই না। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ থাকতে হবে। নেপাল, পাকিস্তান বা মিয়ানমারের ক্ষেত্রে এ ধরনের কাঠামো করা হয়নি। ফলে বাংলাদেশের জন্য করা চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।’
৭ ঘণ্টা আগে