জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাঁকে স্বাগত জানাই।’
স্পিকারের এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন ড. খলিলুর রহমান
৬ মিনিট আগে
সুপ্রিট কোর্টের আপিল বিভাগে একটি মামলায় আইনজীবীকে জরিমানার (কস্ট) আদেশ নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি এজলাস ছেড়ে চলে গেছেন।
২৪ মিনিট আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
২৪ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪২ মিনিট আগে