জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ভাড়া ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপনের বিষয়টি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের মূল্য বৃদ্ধি ও বর্তমান পরিচালন ব্যয়ের কারণে এ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিএ বা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশও এ প্রজ্ঞাপনের মাধ্যমে রহিত করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন তিনি। সঙ্গে আছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্লাস্টিক নিজেই নিজের সাফল্যেরই ভুক্তভোগী। বাজারের পণ্য বহনের সময় এটি ছিঁড়ে যায় না এবং এই ব্যবহারিক সুবিধার কারণেই এটি এত জনপ্রিয়। কিন্তু সেই একই কারণেই আমাদের বাংলাদেশের মতো দেশগুলোর প্রবালপ্রাচীর, উপকূলরেখা ও সমুদ্রসৈকতে প্লাস্টিক গিয়ে জমা হচ্ছে। কারণ, সেগুলো মাটির সঙ্গে মিশে যেতে পারে না।
৫ ঘণ্টা আগে