একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছি এটা ঠিক। এর মধ্য দিয়ে আবার দেখা যায় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা বানাবে, জঙ্গিবাদ করবে, সেগুলো দেখায়। এগুলো যদি আড়ি না পাতা যায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করব কীভাবে?’
আজ বৃহস্পতিবার ২১ তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন। কারণ টা কি। ঠিক কোন রহস্যের কথা বলবেন যেটা সরকার শুনে ফেললে সমস্যা হবে। সরকার শুনে না। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে। তার বেশি কিছু করে না। আর এটা আইনসিদ্ধ বলেই করা যায়। এটা সব দেশে আছে।’
রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘রমজানে খাদ্যের অভাব নেই। প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নম্বরি করে বাধা তাঁদের জন্য। রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল ও তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মজুত আছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকই দাবি করেন দেশের উন্নয়ন নাকি বড় বড় এনজিও, অনেক অর্থনীতিবিদ বা আতেলের কারণেই হয়েছে। এটা ঠিক নয়। একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাঁর সঙ্গে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে।
দারিদ্র্যের হার কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা না হয়, তাহলে এর আগে হলো না কেন? আগে তো দেখিনি এত দ্রুত দারিদ্র্য বিমোচন হয়। দারিদ্র্য বিমোচনের গালভরা বক্তব্য শুনেছি। কিন্তু ফলাফল দেখেনি। ফলাফল আওয়ামী লীগ দেখাতে পেরেছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে রিটটি করেন।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
১১ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
১৫ ঘণ্টা আগে