
ভোট কারচুপি, সাজানো, প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ’দিনের ভোট রাতে’ করার এবং বিভিন্ন অনিয়ম করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৭ জুন নূরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে ২৩ জুন তাঁকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করেছে। যাঁরা আটক করেছেন, তাঁরা নূরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন। মারধর করতেও দেখা যায়।
এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেন।
মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।
এ মামলার অপর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন।

রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৮ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
১২ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
১২ ঘণ্টা আগে