তথ্যসচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের তিন কর্মকর্তাকে। তাঁরা তিন জনেই পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৫৭নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
অবসরে যাওয়া পুলিশ সুপারদের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা।
অবসরে যাওয়ার আগে তিন জনের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরীর কর্মস্থল ছিল পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা এবং মীর্জা আবদুল্লাহেল বাকী ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এই তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পদক পেয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রোববার বিকেলে...
২৪ মিনিট আগে
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে...
২ ঘণ্টা আগে
আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে হয়, যা গত ১৫ মার্চ প্রথম মেয়াদ সময় শেষ হয়। আর রিটার্নিং কর্মকর্তা দ্বারা কমিশনে প্রেরণের সময় ছিল ২৫ মার্চ। এরপর দ্বিতীয় মেয়াদে ফের একমাস বাড়িয়ে ৬ মে পর্যন্ত সময় বৃদ্ধি করে ইসি।
৩ ঘণ্টা আগে
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর অধীনে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর পর্যন্ত অংশে উন্নয়নকাজ চলমান রয়েছে। ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের এই অংশে যানবাহন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই চলাচল করছে।
৩ ঘণ্টা আগে