
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা হবে বলে শহীদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করেন সালাহউদ্দিন আহমদ ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে সরকারের হাতে এসেছে। তবে এত দিন প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কয়েক দিন আগে পুরো প্রতিবেদন পর্যালোচনা না করেই আমি কিছু মন্তব্য করেছিলাম। আজ সে বিষয়ে সংশোধন করে বলতে চাই, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করব না। যেহেতু ইতিমধ্যে একটি স্বাধীন যোগ্য দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের সুপারিশই বাস্তবায়ন করা হবে।’
মন্ত্রী আরও জানান, প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে বলে প্রাথমিকভাবে চোখে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বিচারাধীন মামলাগুলোর কিছু আপিল পর্যায়ে রয়েছে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সঙ্গে অন্যান্য সুপারিশও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আরও বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না কিংবা দেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদেরই এমন উদ্দেশ্য থাকতে পারে।’

নাটোরে কবে গ্যাস যাবে—এ প্রশ্নে জাতীয় সংসদে একপর্যায়ে জমে ওঠে ‘দুলাভাই-শালা’ পর্ব। নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর গ্যাস সংযোগের দাবি ঘিরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেকে পরিচয় দেন ‘নাটোরের জামাই’ হিসেবে...
১১ ঘণ্টা আগে
দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মা সেতু এবার শুধু বিদ্যুৎ ব্যবহারই করছে না, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও করছে। পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার হওয়া এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পরমাণু শক্তি খাতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্বীকারোক্তি আদায়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রসিকিউটর তানভীর হাসান জোহার বিরুদ্ধে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেওয়ার সময় এই অভিযোগ করেছেন। তবে এ সময় প্রসিকিউটর তানভীর জোহা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।
১১ ঘণ্টা আগে