
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘গত ১০ বছরে বিমান খাতে যাত্রী ও কার্গো পরিবহনের সংখ্যা দ্বিগুণ মাত্রায় বেড়েছে। দেশের প্রতিটি বিমানবন্দরকে উন্নীতকরণের প্রক্রিয়া চলছে। এমন একটি অ্যাভিয়েশন হাব গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে পর্যটকেরা আরও আকৃষ্ট হন।’
আজ রোববার হোটেল সোনারগাঁওয়ে বেবিচক কর্তৃক আয়োজিত ৫৮তম ডিজিসিএ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বিমানশিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তাঁর হাত ধরে সিভিল অ্যাভিয়েশন প্রতিষ্ঠিত হয়। তাঁর স্বপ্ন এখন বাস্তবায়নে কাজ করছেন তাঁরই কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে দেশ এক অপার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি অ্যাভিয়েশন হাব গড়ে তুলতে, যাতে পূর্ব ও পশ্চিমকে এক করা যায়। আমাদের ভূতাত্ত্বিক অবস্থানের জন্য একটি আলাদা সুবিধা আমরা পেয়ে থাকি।’
মাহবুব আলী বলেন, ‘এবারের সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে বিগত দুই যুগ ধরে কাজ করছেন। ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ২১০০ সালে ডেল্টা প্ল্যান আমাদের পরবর্তী লক্ষ্য।’
এবারের সম্মেলনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য গোরদান স্তোয়োভিচ। আজ সোমবার ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ মিনিট আগে
সিইসি বলেন, শুধু ভোটার হিসেবে নয়, প্রার্থী, প্রচারক, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নারীদের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
১ ঘণ্টা আগে
বিমানমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কমিটি’ গঠন করা হয়েছে। শিগগিরই আইসিএও অডিট অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অডিটে যেসব বিষয়ে পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করতে আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরাঞ্চলে মানুষের চাপ কমানো একটি কার্যকর বিকল্প হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে
৩ ঘণ্টা আগে