বাংলাদেশে ব্রিটিশ আমলের তৈরি শত বছরেরও বেশি পুরোনো যাত্রীবাহী জাহাজগুলো পর্যটনে ব্যবহার ও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ব্রিটিশ আমলের তৈরি জাহাজের মধ্যে রয়েছে—পিএস মাহসুদ, পিএস লেপচা, পিএস অস্ট্রিচ ও পিএস টার্ন। এসব নৌযান দীর্ঘদিন ব্যবহার না করায়, যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সদরঘাটের বাদামতলী ঘাটে স্টিমারগুলো অলস পড়ে আছে। বয়স বিবেচনায় জাহাজগুলো দেশীয় ঐতিহ্য হিসেবেও বিবেচনা করা হয়।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পুরোনো প্যাডেলচালিত যে জাহাজগুলো আছে, আমরা চিন্তা করছি সেগুলো পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা যায় কি না। কারণ এগুলো শত বছরের পুরোনো। মানুষ এখন স্পিডি হয়ে গেছে, এত স্লো জলযানে উঠতে চায় না। আমরা চিন্তা করছি, এগুলো পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা যায় কিংবা ক্রুজ সার্ভিস করা যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামাজিক প্রোগ্রামগুলো রয়েছে, করপোরেট হাউসের প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো অনবোটে করা যেতে পারে। সেটার ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি।’
আসন্ন ঈদুল আজহায় বিআইডব্লিউটিসির নতুন জাহাজ নামানোর ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আরও দুটি নতুন জাহাজ (এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী) পেতে যাচ্ছি। এই জাহাজ দুটিকে আমরা ভোলা রুটে চালানোর চিন্তা-ভাবনা করছি।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৩ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৩ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
৫ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ ঘণ্টা আগে