
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি প্রস্তুত করা হয়নি, আচরণবিধি প্রতিপালনই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমাদের রাজনৈতিক দলগুলো আচরণবিধি প্রতিপালনে ভূমিকা রাখবে।’
আজ বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘সংলাপের উদ্দেশ্য আচরণবিধি প্রতিপালন করা আর আপনাদের সহযোগিতা চাওয়া। সুন্দর নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলো সবাই জাতির কাছে ওয়াদাবদ্ধ। কোনো দলের বক্তব্যে শুনতে পাইনি যে তারা ভালো নির্বাচন চায় না। সুন্দর নির্বাচন আয়োজনে আমরাও জাতির কাছে ওয়াদা করেছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য কিন্তু এক।’

গত ১০-১৫ বছরে আমাদের দেশের ভোটাররা কিছুটা ভোটবিমুখ হয়ে পড়েছিলেন উল্লেখ করে সিইসি বলেন, ‘ভোটাররা মনে করত আমি যাওয়ার আগেই আমার ভোট দেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ তৃণমূল যাতে আপনাদের বক্তব্যে প্রভাবিত হয়, সবাই যাতে ভোটকেন্দ্রে আসে। আমরা চাই ব্যাপক হারে ভোটকেন্দ্রে আসুক। আর আপনাদের প্রার্থীরা যাতে আচরণবিধি প্রতিপালন করে সেটি লক্ষ্য করবেন। আমরা আশা করব, আপনারা এতে প্রত্যাশিত ভূমিকা রাখবেন।’

সিইসি আরও বলেন, ‘দল, ইসি, আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করতে এগিয়ে যাব। এ বিষয়ে আপনাদের মূল্যবান পরামর্শ চাই।’
সকালের পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।
দুপুরের পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-কে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ শনিবার নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও ফ্লাইট পরিচালনায় সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে, কিন্তু বর্তমান...
১ ঘণ্টা আগে
সরকার বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানাকে রক্ষা করতে পারলে, বাংলাদেশকে পরাজিত করার মতো কোনো শক্তি আর থাকবে না...
২ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে