Ajker Patrika

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জটিলতা, বৈঠকে ১১ দলীয় জোট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৩৪
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জটিলতা, বৈঠকে ১১ দলীয় জোট

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দুটি মত এসেছে। একটি পক্ষ শপথ না নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে বেশির ভাগ সদস্য এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলছেন। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন।

কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই। তাঁরা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত