Ajker Patrika

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন
আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন সাবেক তথ্যমন্ত্রী। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এই মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

এর আগে গত শুক্রবার তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শনিবার (২২ আগস্ট) তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত