
যুদ্ধাপরাধী সাঈদী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক জানানোর ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো বিবৃতির পক্ষে স্বাক্ষর করেন বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ ৭৭ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, ‘একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা-কর্মী, এমপিওভুক্ত শিক্ষক, পুলিশ কর্মকর্তা এবং একজন নিম্ন আদালতের বিচারকের সাঈদীপ্রীতি আমাদের অত্যন্ত বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণমাধ্যমসূত্রে জেনেছি, বিভিন্ন জেলায় ছাত্রলীগের প্রায় দেড় শ স্থানীয় নেতা-কর্মী সাঈদীর বন্দনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রচার করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রশংসনীয় হলেও ছাত্রলীগে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ও অবস্থানে আমরা উদ্বিগ্ন। জামালপুরের সরিষাবাড়ীর এক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভা অনুষ্ঠানকালে সে স্কুলের ধর্মবিষয়ক শিক্ষক আকস্মিকভাবে খুনি-ধর্ষক সাঈদীর জন্য প্রার্থনা করেছেন। রাজশাহীর একজন পুলিশ পরিদর্শক যুদ্ধাপরাধী সাঈদীর প্রশংসায় বক্তব্য দেওয়ার পর তাঁকে বান্দরবান বদলি করা হয়েছে, যা আমরা যথেষ্ট শাস্তি বলে মনে করি না। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাঁকে চাকরিচ্যুত এবং ফৌজদারি অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করাই হচ্ছে আইনের শাসনের দাবি।’
এতে আরও বলা হয়, ‘আরও বেশি শঙ্কিত হয়েছি যখন আমরা জেনেছি যে মিলটন হোসেন, পঞ্চগড় জেলায় কর্মরত অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম সেই খুনি-ধর্ষকের প্রশংসা করে বার্তা দিয়েছেন। যাকে দেশের সর্বোচ্চ আদালত জঘন্যতম অপরাধী হিসেবে চিহ্নিত এবং আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছেন। যে অপরাধীকে সর্বোচ্চ আদালত সাজা দিল, একজন নিম্ন আদালতের বিচারক কীভাবে তার প্রশংসা করতে পারেন, তা আমরা বুঝতে অক্ষম। আরও বড় প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি বিচারকের দায়িত্বে থাকতে পারেন কি না?’

উচ্চ মূল্যস্ফীতি, কম রাজস্ব আয় ও দুর্বল আর্থিক খাত—এই তিন দিক থেকে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতি থেকে উত্তরণে মূল্যস্ফীতি সহনীয় রাখা ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার থেকে বেরিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকারের নীতিতে অগ্রাধিকারে রাখার পরামর্শ দিয়েছে ...
৫ ঘণ্টা আগে
আবহাওয়াসহ বিভিন্ন কারণে গত বছরের তুলনায় চলতি বছর দেশের গুরুত্বপূর্ণ তিনটি ফসল আউশ ধান, আলু ও গমের উৎপাদন নিম্নমুখী বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে সারসংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, কৃষকের আন্তরিক...
৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি (সাবেক র্যাব), পুলিশ ও আনসার-ভিডিপি। পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি গুজব প্রতিরোধ, নাশকতা মোকাবিলা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ
৮ ঘণ্টা আগে
খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, ‘জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে