
কক্সবাজারে সেনানিবাস না থাকলে আরাকান আর্মি এলাকা দখল করে নিত বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল।
আজ রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে। আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাঁদের অবস্থান। প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজকে কক্সবাজার অনিরাপদ হয়ে যেত। এতদিনে তাঁরা দখল করে ফেলত। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেনানিবাসের জন্য ২০ হাজার কোটি টাকা দিয়েছেন। আমাদের রক্ষিত করেছেন।’
বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে, ভারতের নিরাপত্তা বাড়বে।’
কক্সবাজারের এই সংসদ সদস্য বলেন, ‘মিয়ানমারের কারাগারে আটক অনেককে ফেরত আনা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার দাবি করছি। কক্সবাজারের যেসব প্রবাসী সৌদি আরব, মালয়েশিয়াসহ আরব উপসাগরীয় দ্বীপে থাকেন, তাঁরা যখন বিভিন্ন মিশনে (কূটনৈতিক মিশন) পাসপোর্ট নবায়ন করতে যান, মিশনে থাকা কর্মকর্তারা তাঁদের চেনেন না, বলে তোমরা রোহিঙ্গা। তাঁরা কক্সবাজার ও রোহিঙ্গাদের ভাষার মধ্যে তফাৎ বুঝে না।’
কক্সবাজারের মানুষ যেন হয়রানির শিকার না হন এ জন্য সংশ্লিষ্ট মিশনগুলোকে কক্সবাজারের ভাষা বুঝা কর্মকর্তা নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১০ ঘণ্টা আগে