
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
আজ বুধবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে দু্ই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন যে দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।’
সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা —এ কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না।
তিনি আরও বলেন, ‘যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।’

দেশে দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউহদ্দিন আহমদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৩১ মিনিট আগে
জনগণ যে ম্যান্ডেট দিয়ে আমাদেরকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন সেই ম্যান্ডেট বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা জনগণের আস্থার প্রতিদান দিতে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত...
১ ঘণ্টা আগে
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারা অনুযায়ী দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সব জনপ্রতিনিধির নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী দাখিল
২ ঘণ্টা আগে
আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম। দুর্ভাগ্য কি সৌভাগ্য...
২ ঘণ্টা আগে