
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
২৪ মিনিট আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে