
৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৭ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায়। এরপর ৭ ও ১০ আগস্টেও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গ্রেপ্তার এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
১ ঘণ্টা আগে
পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন)। এই রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
৪ ঘণ্টা আগে