জাতীয় সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজার জাতীয় পতাকার আকার বড় করা হচ্ছে। এর জন্য সংসদ থেকে প্রাথমিকভাবে দুটি আকার নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নতুন আকারের জাতীয় পতাকা সংসদ ভবনে টাঙানো হবে।
আজ মঙ্গলবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় সংসদের দক্ষিণ ও উত্তর প্লাজার জাতীয় পতাকার আকার বড় করতে যাচ্ছি। সে ক্ষেত্রে জাতীয় পতাকা বিধি অনুযায়ী এ বিষয়টি মন্ত্রিসভায় পাঠাতে হবে। আমরা সেটা পাঠাব।’
পতাকার প্রস্তাবিত আকার সম্পর্কে স্পিকার বলেন, ‘আমরা দুটো আকারের প্রস্তাব করেছি। একটি হলো, ১৫ x ৯ ফুট। আরেকটি ২০ x ১২ ফুট। এর মধ্যে মন্ত্রিসভা যেটা অনুমোদন করবে সেটাই হবে।’
২১৫ একর জায়গা জুড়ে সংসদ কমপ্লেক্স। এর মূল ভবনটি নয়টি পৃথক ব্লকে বিভক্ত: মাঝের অষ্টভূজ ব্লকটির উচ্চতা ১৫৫ ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা ১১০ ফুট। মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। সংসদের মূল প্লাজার আয়তন ৮ লাখ ২৩ হাজার বর্গফুট, দক্ষিণ প্লাজার আয়তন ২ লাখ ২৩ হাজার বর্গফুট ও উত্তর প্লাজার (রাষ্ট্রপতি প্লাজা) আয়তন ৬৫ হাজার বর্গফুট।
সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ প্লাজায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পতাকা বিধি অনুযায়ী সংসদ ভবনে বর্তমানে ১০ x ৬ ফুট আয়তনের পতাকা উত্তোলন করা হয়। ৯ তলা বিশিষ্ট ১৫৫ ফুট উচ্চতার বিশাল কমপ্লেক্সের পতাকা আরও দৃশ্যমান করতে আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়।
সরকারের পতাকা বিধি ১৯৭২ অনুসারে, বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য–প্রস্থের অনুপাত ১০: ৬। অর্থাৎ দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। পতাকা বিধিতে ভবনে ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট আকার উল্লেখ করা আছে। তা হলো: (ক) ১০ x ৬ ফুট (খ) ৫ x ৩ ফুট এবং (গ) ২.৫ x ১. ৫ ফুট।
অবশ্য, ভবনের আয়তন অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে আকার বাড়ানো যাবে। এ বিষয়ে বিধিতে বলা হয়, সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি দিতে পারবে। ১৯৮৯ সালে পতাকার আয়তন বাড়ানোর বিধানটি যুক্ত করে বিধিতে এ সংশোধন আনা হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে